News71.com
 Bangladesh
 13 Dec 20, 05:33 PM
 243           
 0
 13 Dec 20, 05:33 PM

বিজয় দিবসে স্থাপিত হবে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর।।

বিজয় দিবসে স্থাপিত হবে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর।।

নিউজ ডেস্কঃ আগামী বিজয় দিবসের দিনই রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন হতে যাচ্ছে। রাজশাহী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটের পরিত্যক্ত জায়গায় ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি, ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু। শনিবার (১২ ডিসেম্বর) রাতে রাজশাহী মহানগরীর কুমারপাড়া নগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দলের সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী ১৪ দলের সমন্বয়ক‌, নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সভার শুরুতে কেন্দ্রীয় ১৪ দলের সাবেক সমন্বয়ক প্রয়াত মোহাম্মদ নাসিমের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভার সভাপতি রাসিক মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন জানান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটের পরিত্যক্ত স্থানে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের দাবিতে কয়েকদিন থেকে আন্দোলন করছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ মুক্তিযুদ্ধের পক্ষের সর্বস্তরের জনসাধারণ। এ ব্যাপারে ১৪ দলের নেতৃবৃন্দের মতামত আহ্বান করা হয়।

সভায় বাংলাদেশের ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, কেন্দ্রীয় শহীদ মিনার রাজশাহীবাসীর দীর্ঘদিনের দাবি। মহাগরীর কেন্দ্রস্থল সোনাদিঘি সংলগ্ন পুরাতন সার্ভে ইনস্টিটিউটের জায়গাটি কেন্দ্রীয় শহীদ মিনারের জন্য উপযুক্ত স্থান। সেখানে শহীদ মিনারের ব্যাপারে কোন আপস নেই। এই স্থানেই কেন্দ্রীয় শহীদ মিনার হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন