News71.com
 Bangladesh
 12 Dec 20, 11:00 PM
 314           
 0
 12 Dec 20, 11:00 PM

বাংলাদেশের দুই হ্যাকার গ্রুপের বিরুদ্ধে ফেসবুকের ব্যবস্থা।।

বাংলাদেশের দুই হ্যাকার গ্রুপের বিরুদ্ধে ফেসবুকের ব্যবস্থা।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশের দুই হ্যাকার গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সর্ববৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। হ্যাকার গ্রুপ দু’টি হচ্ছে ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন (ক্র্যাফ) এবং ডিফেন্স অব নেশন্স (ডনস)। দেশ ও দেশের বাইরের বিভিন্ন পর্যায়ের সামাজিককর্মী, সাংবাদিক এবং ধর্মলঘু সম্প্রদায়ভুক্ত বিভিন্ন ব্যক্তির আইডি এবং পেইজের নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল এ দুই গ্রুপ। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ফেসবুকের সাইবার নিরাপত্তা নীতির প্রধান নাথানিয়েল গ্লেইঞ্চার এবং সাইবার ঝুঁকি গোয়েন্দা ব্যবস্থাপক মাইক ভিলিয়ানস্কি এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানান। এতে বলা হয়, ফেসবুকের সাইবার নিরাপত্তা ঝুঁকি বিশেষজ্ঞরা অসৎ প্রচারণা, অসৎ উদ্দেশ্যে অন্যদের প্রভাবিত করা, অন্যদের একাউন্ট অবৈধভাবে দখলে নেওয়ার চেষ্টা করার মতো ঘটনার জন্য কাজ করে থাকেন। এ কাজের অংশ হিসেবে সম্প্রতি আমরা বাংলাদেশ এবং ভিয়েতনাম থেকে এমন কিছু গ্রুপের সন্ধান পাই। ইপিটি ৩২ নামের ভিয়েতনামি গ্রুপটি ফেসবুক অসৎ প্রচারণা চালানোর চেষ্টা করেছিল। অন্যদিকে, বাংলাদেশের দু’টি গ্রুপ অন্য ব্যক্তিদের আইডি এবং পেইজের অবৈধ দখল নেওয়ার চেষ্টা করছিল। এর জন্য তারা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যক্তিগত আইডি ও পেইজ উদ্দেশ্য প্রণোদিতভাবে ‘রিপোর্ট’ করে যাচ্ছিল। তবে ভিয়েতনামের গ্রুপটির সঙ্গে বাংলাদেশের গ্রুপ দু’টির এখনও কোন যোগসাজশ পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন