
নিউজ ডেস্কঃ ১৯৭১ সালের এই দিনে (১১ ডিসেম্বর) সম্পূর্ণভাবে হানাদার মুক্ত হয়েছিল টাঙ্গাইল। হানাদার মুক্ত দিবস উপলক্ষে শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ টাঙ্গাইল পৌর উদ্যানে এসে উপস্থিত হন। পরে সেখানে টাঙ্গাইল মুক্ত দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি টাঙ্গাইল পৌর উদ্যান থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌর উদ্যানে এসে শেষ হয়। এ সময় র্যালিতে টাঙ্গাইল-২ গোপালপুর ভূঞাপুরের সাংসদ তানভীর হোসেন ছোট মনি, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকসহ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জেলার বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিকেলে হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এতে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের যোগ দেয়ার কথা রয়েছে।