News71.com
 Bangladesh
 12 Dec 20, 10:59 PM
 250           
 0
 12 Dec 20, 10:59 PM

মৃতপ্রায় রেলকে পুনরুজ্জীবিত করছেন শেখ হাসিনা।। রেলপথ মন্ত্রী

মৃতপ্রায় রেলকে পুনরুজ্জীবিত করছেন শেখ হাসিনা।। রেলপথ মন্ত্রী

নিউজ ডেস্কঃ মৃতপ্রায় রেলকে পুনরুজ্জীবিত করতে প্রধানমন্ত্রী দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছেন বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী এ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। তিনি জানান, আগামী ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় চিলাহাটি-হলদীবাড়ি রুটে মালবাহী ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রুটের উদ্বোধন করবেন তারা। বৃহস্পতিবার দুপুরে (১০ ডিসেম্বর) নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক এই রুটের উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান রেলপথ মন্ত্রী এ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। আগামী বছরের ২৬ মার্চ একই রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে বলেও জানান তিনি। প্রস্তুতিমূলক এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী। এতে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, নীলফামারী-১ আসনের প্রাক্তন সংসদ সদস্য নুর কুতুবুল আলম চৌধুরী, রেলপথ মন্ত্রণালয়ের যুগ্মসচিব আতিকুর রহমান, রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, চিলাহাটি-হলদীবাড়ি রেলপথ নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুর রহিম, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ উপস্থিত ছিলেন। সভায় মন্ত্রী জানান, শুধু চিলাহাটি-হলদীবাড়ি নয় দর্শনা, বেনাপোল, রহমানপুর, বিরল ও রাধিকাপুর রুট দিয়েও ভারতে ট্রেন চলাচলের প্রক্রিয়া শুরু হয়েছে। এর ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সৌহার্দ্যমূলক সম্পর্ক আরও গভীর হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন