News71.com
 Bangladesh
 12 Dec 20, 10:57 PM
 239           
 0
 12 Dec 20, 10:57 PM

খাগড়াছড়িতে গৃহবধূ হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড।।

খাগড়াছড়িতে গৃহবধূ হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড।।

নিউজ ডেস্কঃ খাগড়াছড়িতে গৃহবধূ রীনা আক্তারকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী জামাল উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিচারক রেজা মো. আলমগীর হাসান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় জামাল উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। একই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মামলা সূত্রে জানা যায়, যৌতুকের জন্য জামাল উদ্দিন স্ত্রী রীনা আক্তারের ওপর নির্যাতন চালাতো। ২০১৬ সালের ২২ ডিসেম্বর রাত ১০টার দিকে জামাল উদ্দিন রীনাকে শ্বাসরোধ করে হত্যা করে। দীর্ঘ শুনানির পর আদালত এ রায় ঘোষণা করেন। খাগড়াছড়ির পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো রায়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি আরো বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত দণ্ড-বিধি ৩০২/৩৪ ধারায় তাকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন