News71.com
 Bangladesh
 12 Dec 20, 10:56 PM
 248           
 0
 12 Dec 20, 10:56 PM

তৈরি পোশাক শিল্পের সংস্কারে ৬৪ মিলিয়ন ইউরোর পিএফআই চুক্তি স্বাক্ষর।।

তৈরি পোশাক শিল্পের সংস্কারে ৬৪ মিলিয়ন ইউরোর পিএফআই চুক্তি স্বাক্ষর।।

নিউজ ডেস্কঃ তৈরি পোশাক শিল্পের প্রসারের লক্ষ্যে এ খাতের ভবনের অগ্নি নির্বাপক, কর্মপরিবেশ উন্নয়ন, শ্রমিকের নিরাপত্তা এবং সর্বোপরি পরিবেশ-বান্ধব বা নিরাপত্তা জোরদার করতে ৬৪ মিলিয়ন ইউরোর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রমোশন প্রজেক্ট (পিএফআই) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এজেন্সি ফ্রাঞ্চাইজ ডেভলপমেন্টের (এএফডি) ৫০ মিলিয়ন ইউরো ঋণ ও ইইউ, কেএফডব্লিউ এবং জিআইজেড প্রদত্ত অনুদান ও বাংলাদেশ ব্যাংক প্রদত্ত তহবিলসহ মোট ১৪ দশমিক ২৯ মিলিয়ন ইউরোর সমন্বয়ে এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের অধীনে বাস্তবায়িত ‘প্রোগ্রাম টু সাপোর্ট সেফটি রেট্রোফিটস এন্ড এনভায়রনমেন্টাল আপগ্রেডস ইন দি বাংলাদেশি রেডি-মেড গার্মেন্টস সেক্টর প্রজেক্ট (এসআরইইউপি)’- শীর্ষক প্রকল্পটির পিএফআই স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকে এই পিএফআই স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবু ফরাহ মো. নাছের, প্রকল্প পরিচালক মো. আব্দুল মান্নানসহ প্রকল্প কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ প্রকল্পের আওতায় প্রাক-অর্থায়ন সুবিধা গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্বাচিত চারটি ব্যাংক, প্রাইম ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল), ঢাকা ব্যাংক লিমিটেড ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ প্রকল্পের আওতায় এ পর্যন্ত মোট ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর সম্পাদিত হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন