News71.com
 Bangladesh
 11 Dec 20, 09:32 PM
 349           
 0
 11 Dec 20, 09:32 PM

কলকাতায় বিজিবি-বিএসএফ বৈঠক অনুষ্ঠিত।।

কলকাতায় বিজিবি-বিএসএফ বৈঠক অনুষ্ঠিত।।

নিউজ ডেস্কঃ আগামী ১৭ ডিসেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চ্যুয়াল বৈঠকের আগে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠক করেছেন। বৈঠক শেষে কলকাতায় যৌথভাবে সংবাদ সম্মেলন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। গত ৯ থেকে ১১ ডিসেম্বর তিন দিনব্যাপী ‘বর্ডার মানেজমেন্ট প্ল্যান’ শিরোনামে বিজিবি ও বিএসএফের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে অভ্যন্তরীণ বৈঠক হয়। বৈঠকের বিষয়ে জানাতে বিজিবি ও বিএসএফর শীর্ষ কর্মকর্তারা সংবাদ সম্মেলন করেন। কর্মকর্তারা জানান, বৈঠকে উঠে এসেছে আগামী দিনে কীভাবে দুই দেশের সীমান্ত সীমান্তে শান্তি বজায় রাখা যায়। পাশাপাশি মাদক কারবার রোধ, দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সঠিক সময়ে তথ্যের আদান-প্রদান, সীমান্তে যৌথ ভিজিট ও যৌথ অভিযান, সীমান্ত হত্যা, খালি জায়গায় সীমান্তে কাঁটাতারসহ একাধিক বিষয় বৈঠকে উঠে আসে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন