News71.com
 Bangladesh
 10 Dec 20, 06:04 PM
 228           
 0
 10 Dec 20, 06:04 PM

বড়থলী ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত।।

বড়থলী ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত।।

নিউজ ডেস্কঃ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলী ইউনিয়ন পরিষদের অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।  বুধবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যায় এতথ্য নিশ্চিত করেছেন বিলাইছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার আমিনুল ইসলাম। তিনি বলেন, বিরূপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারে করে চট্টগ্রাম থেকে রাঙামাটির বিলাছড়ি উপজেলায় নির্বাচনী সরঞ্জামাদী পৌঁছানো সম্ভব হয়নি। চট্টগ্রামে ঘন কুয়াশার কারণে ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। নির্বাচন স্থগিতের একটি লিখিত চিঠি তিনি পেয়েছেন বলে যোগ করেন। তবে কখন এ নির্বাচন অনুষ্ঠিত হবে তা কর্তৃপক্ষ জানায়নি। এদিকে বড়থলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সত্য চন্দ্র ত্রিপুরা নৌকা প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আতু অং মার্মা আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫ জন এবং সাধারণ সদস্য পদে ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে ইউনিয়নটির ৩ নম্বর ওয়ার্ডে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় উক্যাং মং মারমা নামে এক ইউপি সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন