News71.com
 Bangladesh
 09 Dec 20, 12:06 AM
 224           
 0
 09 Dec 20, 12:06 AM

ফেনীতে ৫ হাজার মাস্ক বিতরণ করেছে বিএমএ।।

ফেনীতে ৫ হাজার মাস্ক বিতরণ করেছে বিএমএ।।

নিউজ ডেস্কঃ করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবিলায় চলমান পরিস্থিতিতে মাস্ক ব্যবহার ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সংগঠনটির উদ্যোগে ফেনীতে বিতরণ করা হয়েছে ৫ হাজার মাস্ক। দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের মিলনায়তনে কর্মসূচি উদ্বোধন কালে বিএমএ ফেনীর সভাপতি অধ্যাপক ডা. সাহেদুল ইসলাম ভূঞা কাওসারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী ও বিএমএ ফেনীর সাধারণ সম্পাদক ডা. বিমল চন্দ্র দাস। এ সময় বিএমএ ফেনীর সহ-সভাপতি ডা. কৃষ্ণপদ সাহা, সাংগঠনিক সম্পাদক ডা. ইকবাল হোসেন ভূঞা, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. রিয়াজ উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক ডা. সাইফুর রহমান ভূঞা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. এস এস আর মাসুদ রানা, সদস্য ডা. রোকসানা বেগম, কেন্দ্রীয় কাউন্সিল মোমিনুল ইসলাম সোহাগসহ ডা. মো. কামরুজ্জামান, ডা. মো. হুমায়ুন কবীর, ডা. মোবারক হোসেন দুলাল, ডা. মো. সাইদুর রহমান, ডা. দেওয়ান মুসফিকুর রহিম, ডা. জয়দেব সাহা, ডা. আশিকুর রহমান মন্ডল, ডা. রিপন নাথ, ডা. মো. জামাল উদ্দিন, ডা. কামরুন নাহার, ডা. আবুল বশর এবং বিএমএ নেতৃবৃন্দ ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন