News71.com
 Bangladesh
 09 Dec 20, 12:05 AM
 213           
 0
 09 Dec 20, 12:05 AM

হাতিয়ায় রোহিঙ্গা যুবক আটক।।

হাতিয়ায় রোহিঙ্গা যুবক আটক।।

নিউজ ডেস্কঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী ইউনিয়ন থেকে মো. নুরুল আমিন (৩২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। আটক মো. নুরুল আমিন কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আশরাফ আলীর ছেলে। তার এফসিএন নম্বর-১২৫৯৪৫। মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে হাতিয়ার মোর্শেদ বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবুল হাসান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে হাতিয়া উপজেলার জনতা বাজার ঘাটে রোহিঙ্গা ওই যুবককে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা তাকে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে তিনি রোহিঙ্গা বলে স্বীকার করলে স্থানীয়রা তাকে মোর্শেদ বাজার পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেন। জানা যায়, ওই রোহিঙ্গা যুবকের আত্মীয় স্বজন কয়েকদিন আগে ভাসানচরে চলে আসেন। তিনিও ভাসানচরে তার পরিবারের সদস্যদের কাছে আসার জন্য উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসেন।
মোর্শেদ বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবুল হাসান মিয়া আরও জানান, বুধবার আটক রোহিঙ্গা যুবককে ভাসানচরে পাঠানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন