News71.com
 Bangladesh
 09 Dec 20, 12:03 AM
 212           
 0
 09 Dec 20, 12:03 AM

বেনাপোল ইমিগ্রেশন ও রেলস্টেশনে ডিজিটাল থার্মাল স্ক্যানার।।

বেনাপোল ইমিগ্রেশন ও রেলস্টেশনে ডিজিটাল থার্মাল স্ক্যানার।।

নিউজ ডেস্কঃ দেশের সর্ব বৃহত্তর স্থলবন্দর বেনাপোল ইমিগ্রেশন ও রেলওয়ে স্টেশন ইমিগ্রেশনে করোনা সংক্রমণ রোধে পাসপোর্টধারী যাত্রী প্রবেশ দ্বারে দুটি ডিজিটাল থার্মাল স্ক্যানার মেশিন বসানো হয়েছে। এ থার্মাল স্ক্যানারটি যাত্রীর শরীরের তাপামাত্রার পাশাপাশি শরীরে ধাতব জাতীয় দ্রব্য থাকলে সেটিও শনাক্ত করবে। মঙ্গলবার (০৮ ডিসেম্বর) দুপুর থেকে নতুন এই ডিজিটাল থার্মাল স্ক্যানারে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। এদিকে বেনাপোল ইমিগ্রেশনে থার্মাল স্ক্যানারটি কার্যক্রম চালু হলেও রেলপথে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ থাকায় সেটি এখনো কার্যক্রম চালু হয়নি। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, বেনাপোল ইমিগ্রেশনে অত্যাধুনিক একটি ডিজিটাল থার্মাল স্ক্যানার বসানো হয়েছে। এটি বাংলাদেশ-ভারতের মধ্যে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীদের শরীরের তাপামাত্রার পাশাপাশি যাত্রীদের শরীরে ধাতব জাতীয় দ্রব্য থাকলে সেটিও শনাক্ত করতে সক্ষম বলে জানান তিনি। এছাড়া যাত্রীরা যাতে নিয়ম অনুসরণ করে যাতায়াত করে সে বিষয়ে স্বাস্থ্য কর্মীদের তারা সব ধরনের সহযোগিতা করছেন। বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, বেনাপোল ইমিগ্রেশনের মতো রেলস্টেশন ইমিগ্রেশনেও একটি ডিজিটাল থার্মাল স্ক্যানার বসানো হয়েছে। তবে চেকপোস্ট ইমিগ্রেশনের থার্মাল স্ক্যানারটির কার্যক্রম শুরু হলেও রেলপথে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ থাকায় আপাতত কার্যক্রম বন্ধ রয়েছে। রেলপথে যাত্রী যাতায়াত সচল হলে স্ক্যানারটির কার্যক্রম শুরু হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন