News71.com
 Bangladesh
 08 Dec 20, 01:20 PM
 267           
 0
 08 Dec 20, 01:20 PM

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের পলাতকদের চারজন উদ্ধার।।

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের পলাতকদের চারজন উদ্ধার।।

নিউজ ডেস্কঃ যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালিয়ে যাওয়া আট বন্দির মধ্য থেকে চারজনকে উদ্ধার করা হয়েছে। কেন্দ্রের কর্মকর্তারাই অভিভাবকদের সাথে যোগাযোগের মাধ্যমে তাদের উদ্ধার করেছেন। বাকিদেরও দ্রুতই উদ্ধার করা সম্ভব হবে বলে জানিয়েছেন কেন্দ্রের তত্ত্বাবধায়ক।উদ্ধার হওয়া বন্দি শিশুরা হলো যশোরের হৃদয়, ফারদিন দুর্জয়, খুলনার রোহান গাজী ও নড়াইলের মুন্না গাজী। কেন্দ্রের তত্ত্বাবধায়ক জাকির হোসেন জানান, রোববার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ২টা পর কেন্দ্রের ৮ শিশু জানালা ভেঙে পালিয়ে যায়। এরপর তাদের উদ্ধারে কাজ শুরু করেন তারা। অভিভাবক ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় হৃদয়, ফারদিন দুর্জয়, রোহন গাজী ও মুন্না গাজীকে উদ্ধার করে কেন্দ্রে ফেরত আনা হয়েছে। তিনি আরও জানান, এর মধ্যে তিনজনকে সোমবার রাতে ও একজনকে মঙ্গলবার সকালে উদ্ধার করা হয়েছে। এছাড়া গোপালগঞ্জের শাহ আলম নামে অপর এক বন্দি শিশুকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। আজ দিনের মধ্যেই তাকে কেন্দ্রে ফেরত আনা হতে পারে। অন্যদেরও ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন