News71.com
 Bangladesh
 08 Dec 20, 01:19 PM
 261           
 0
 08 Dec 20, 01:19 PM

হিলিতে আমদানি-রফতানি বন্ধ।।

হিলিতে আমদানি-রফতানি বন্ধ।।

নিউজ ডেস্কঃ ভারতের অভ্যন্তরে কৃষিপণ্যের দাম বৃদ্ধির দাবিতে বিরোধী দলের ডাকা ধর্মঘটের কারণে সকাল থেকে হিলি স্থলবন্দরে বন্ধ রয়েছে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি। হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার শাহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। ধর্মঘটের ফলে মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল থেকে বন্ধ রয়েছে আমদানি-রফতানি কার্যক্রম। ভারতীয় ট্রাক ড্রাইভার ও ব্যবসায়ীরা জানান, ভারতের অভ্যন্তরে কৃষিপণ্যের দাম বৃদ্ধির দাবিতে বিভিন্ন বিরোধী দলের ডাকা ধর্মঘট চলছে। যে কারণে মঙ্গলবার সকাল থেকে পণ্য খালাস করে ফেরত যাওয়া ট্রাকগুলো ভারতে প্রবেশ বন্ধ রয়েছে। এ ছাড়া বন্ধ রয়েছে আমদানি-রফতানি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন