News71.com
 Bangladesh
 07 Dec 20, 11:15 PM
 302           
 0
 07 Dec 20, 11:15 PM

সরকার নির্বাচন কমিশনকে দলীয় সংস্থায় পরিণত করেছে।।মির্জা ফখরুল

সরকার নির্বাচন কমিশনকে দলীয় সংস্থায় পরিণত করেছে।।মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ নির্বাচন ব্যবস্থার ওপর থেকে জনগণের আস্থা চলে গেছে। কারণ, এ সরকার ক্ষমতায় আসার পর থেকে নির্বাচন কমিশনকে তাদের দলীয় সংস্থা বিবেচনা করে। প্রশাসনকে ব্যবহার করে নিজেদের মতো করে নিতে চায় এ সরকার। এ সরকারের ওপর থেকে জনগণের আস্থা উঠে গেছে। তাই জনগণকেই ভোট কেন্দ্রে আসতে হবে এবং এসে প্রমাণ করতে হবে যে তারা নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান, যোগ করেন ফখরুল। সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাচন বাতিল প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত নির্বাচন কমিশন একটি ভোটের ক্রিয়েটিভিটি প্রমাণ করতে পারেনি, সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এ কমিশন একটি হাস্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এ ব্যাপারে কমেন্ট করার কোনো প্রয়োজন হয় না। এটি একটা অযোগ্য প্রতিষ্ঠান। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন