
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদ। সোমবার (০৭ ডিসেম্বর) সকাল ১১টায় মিছিলটি কলেজের শহীদ তবারক চত্বর থেকে শুরু হয়ে নিউ মার্কেট, দারুল ফজল মার্কেট হয়ে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। সমাবেশে বক্তরা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা মানে বাংলাদেশের ওপর হামলা। এ হামলা বাংলার ছাত্র সমাজ মেনে নেবে না। আর এই ধর্মান্ধ গোষ্ঠীকে যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিহত করা হবে। কলেজ ছাত্র সংসদের ভিপি আবু তাহেরের সভাপতিত্বে ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন ছাত্র সংসদের জিএস মারুফ আহম্মেদ ছিদ্দিকী, বার্ষিকী সম্পাদক মুজিবুল হক মুজিব, সাবেক ছাত্র নেতা সরফরাজ নেওয়াজ রবিন, ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ সোহেল। উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগের উপ-গণ শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, কলেজ ছাত্রলীগ নেতা আরিফুল ফরহাদ, সজিবুল ইসলাম সজিব, মোহাম্মদ হোসেন আরশাদ, আসিফুর রহমান, হোসাইন অভি, রফিকুল ইসলাম রুবেল, নোমান সাহেদ, মোহাম্মদ আরাফাত মহিউদ্দীন, মোহাম্মদ হারুন প্রমুখ।