News71.com
 Bangladesh
 07 Dec 20, 11:14 PM
 211           
 0
 07 Dec 20, 11:14 PM

ইসলামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ।।

ইসলামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ।।

নিউজ ডেস্কঃ জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের প্যাঁচারচর গ্রামে পুকুরের পানিতে ডুবে নূর মুহাম্মদ (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (০৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। নূর মুহাম্মদ ওই এলাকার রিপন মিয়ার ছেলে। শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, দুপুর আড়াই দিকে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করার সময় নূর মুহাম্মদ। একপর্যায়ে পুকুরের পানিতে পড়ে নিখোঁজ হয় শিশুটি। পরে স্থানীয়দের সহযোগিতায় খোঁজাখুঁজি করে বিকেলে মরদেহ উদ্ধার করা হয়। চরপুটিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সুরুজ্জামান মাস্টার বিষয়টি নিশ্চিত করেছেন

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন