News71.com
 Bangladesh
 07 Dec 20, 11:13 PM
 231           
 0
 07 Dec 20, 11:13 PM

অবশেষে সুপেয় পানির চাহিদা মিটতে যাচ্ছে মোংলা বন্দরে।।

অবশেষে সুপেয় পানির চাহিদা মিটতে যাচ্ছে মোংলা বন্দরে।।

নিউজ ডেস্কঃ মোংলা বন্দর উন্নয়নের অংশ হিসেবে 'সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট' নামের একটি বড় প্রকল্প হাতে নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। শিপিং ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীসহ আগত দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের নাবিকদের সুপেয় পানির চাহিদা মেটাতে প্লান্টটি নির্মিত হচ্ছে।প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০২১ সালে প্রকল্পের কাজ শেষ হলে প্রতিদিন ৫০ লাখ লিটার পানি উত্তোলন হবে; যা বন্দর সংলগ্ন সকল প্রতিষ্ঠানে সরবরাহ করা হবে। এর ফলে মোংলায় ভৌগোলিক কারণে সৃষ্টি হওয়া পানির সংকট কাটিয়ে উঠা সম্ভব হবে।বন্দর সূত্রে জানা গেছে, ১৯৫০ সালে বন্দর সৃষ্টির পর থেকে মোংলা বন্দর সংলগ্ন শিল্পাঞ্চলের সকল প্রতিষ্ঠানে খুলনা থেকে এনে সুপেয় পানি সরবরাহ করা হচ্ছে। এখনও বন্দর এলাকায় সুপেয় পানির সংকট রয়েছে। মোংলা পোর্ট পৌরসভার বাসিন্দাদেরও রয়েছে পানির সংকট। সমুদ্র থেকে সরাসরি নদীতে লবণ পানি ঢুকে পড়ায় খাবার পানির জন্য একমাত্র বৃষ্টির ওপরই নির্ভর করতে হয় মোংলা বন্দর ও বন্দর সংশ্লিষ্ট মানুষদের।শিল্পাঞ্চল ও বন্দরসহ স্থানীয়রা দীর্ঘদিন ধরে সুপেয় পানির জন্য বন্দরে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণের দাবি জানিয়ে আসছেন। এবার তা বাস্তবায়ন হতে যাচ্ছে। বন্দরের শিল্পাঞ্চলে মধ্যে মোংলা বন্দর ভবন থেকে পাঁচ কিলোমিটার দূরে খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজ মোড়ে ৩৩ শতাংশ জমির ওপর নির্মিত হচ্ছে পরিবেশ বান্ধব ও আধুনিক সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লানটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন