News71.com
 Bangladesh
 07 Dec 20, 05:45 PM
 247           
 0
 07 Dec 20, 05:45 PM

গ্রামবাসীর হামলায় পুলিশসহ তিতাসের লোকজন আহত।।

গ্রামবাসীর হামলায় পুলিশসহ তিতাসের লোকজন আহত।।

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময় মাইকে ঘোষণা দিয়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (টিজিটিডিসিএল) লোকজন এবং পুলিশের ওপর দফায় দফায় হামলার অভিযোগ পাওয়া উঠেছে গ্রামবাসীর বিরুদ্ধে। রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার আড়াইহাজার পৌরসভাধীন ঝাউগড়া উত্তরপাড়া ঈদগাহসংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় পুলিশের ৮ সদস্য ও তিতাসের ৩ জনসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ ১০ জনকে আটক করেছে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের গুলি ছোড়ে। তিতাস ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেনের নেতৃত্বে তিতাস গ্যাস যাত্রামুড়া অফিসের উপব্যবস্থাপক রিফাত আবদুল্লাহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য নিয়ে আড়াইহাজার পৌরসভাধীন ঝাউগড়া উত্তরপাড়া ঈদগাহসংলগ্ন সড়কের পাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে যান।এ সময় ঝাউগড়া উত্তরপাড়া তিনতলা জামে মসজিদ থেকে মাইকে ঘোষণা দেওয়া হয় যে, তিতাসের লোকজন গ্যাস সংযোগ বিচ্ছিন করতে আসছেন। এমন খবরে ঝাউগড়া উত্তরপাড়াসহ বেশ কয়েকটি এলাকার কয়েকশত নারী-পুরুষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তিতাসের লোকজন এবং পুলিশ সদস্যের ওপর হামলা চালায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন