
নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সরকারের সাবেক দুই শীর্ষ কর্মকর্তা। তাদের মধ্যে সকালে মারা গেছেন ইডেন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জুলেখা খাতুন। বিকালে মারা গেছেন তার স্বামী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মাউশি সাবেক মহাপরিচালক অধ্যাপক নাজিম উদ্দিন আহমেদ। রবিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্ত্রী জুলেখা খাতুন। বিকালে মারা যান নাজিম উদ্দিন। গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন মাউশির কলেজ ও প্রশাসন শাখার উপ-পরিচালক সাধারণ প্রশাসন মো. রুহুল মমিন। তিনি বলেন করোনায় আমাদের সাবেক দুই সহকর্মী মারা যাওয়ার খবর শুনেছি।