News71.com
 Bangladesh
 07 Dec 20, 11:16 AM
 230           
 0
 07 Dec 20, 11:16 AM

এবার তথ্য-প্রযুক্তিভিত্তিক ব্যবসা সম্প্রসারণে এফবিসিসিআই।।

এবার তথ্য-প্রযুক্তিভিত্তিক ব্যবসা সম্প্রসারণে এফবিসিসিআই।।

নিউজ ডেস্কঃ দেশজুড়ে প্রযুক্তিখাতের বিনিয়োগ সুরক্ষা ও নতুন উদ্যোক্তাদের প্রয়োজনীয় সব ধরণের সেবা নিশ্চিতে টেক সি নামে নতুন একটি শাখা চালু করলো ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। রোববার (৬ ডিসেম্বর) বিকেলে মতিঝিলের এফবিসিসিআই আইকন টাওয়ারে এ উদ্যোগের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মূলত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা কাজে লাগানোর উদ্দেশ্যেই সিএমএসএমই এবং স্টার্ট আপের মতো ব্যবসায়িক উদ্যোগের শক্ত ভীত গড়তেই এই প্রযুক্তি কেন্দ্রটি চালু করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি শেখ ফজলে ফাহিম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, তথ্য প্রযুক্তিখাতের সব ধরনের নীতিসহায়তা নিয়ে কাজ করছে সরকারের আইসিটি বিভাগ। এর পাশাপাশি ব্যবসায়ীদের সংগঠন হিসেবে এফবিসিসিআই প্রযুক্তিখাতের উদ্যোক্তাদেরকে দেশ-বিদেশের সর্বশেষ প্রযুক্তি বিষয়ে ধারণা দেবে, নতুন বাজারের সঙ্গে উদ্যোক্তাদের সংযোগ ঘটিয়ে ব্যবসা সম্প্রসারণে সহায়তা দেবে। এফবিসিসিআইয়ের প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সোনিয়া বশির কবির বলেন, স্টার্টআপ চালুর প্রশিক্ষণ, কৃষি প্রযুক্তি,ফিন টেক,স্বাস্থ্য, শিক্ষা প্রযুক্তি ও ই কমার্সকেন্দ্রিক ব্যবসা কার্যক্রম আরও প্রযুক্তিনির্ভর করতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে। এতে প্রান্তিক পর্যায়ে ব্রডব্যান্ড নির্ভর স্মার্টসিটি চালুসহ নানা বিষয়ে কাজ করবে এফবিসিসিআই টেক সি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৫০ বছর পূর্তি উদযাপনকে সামনে রেখে টেক সিকে একটি বিশেষ উদ্যোগ বলছে এফবিসিসিআই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন