News71.com
 Bangladesh
 06 Dec 20, 10:56 PM
 273           
 0
 06 Dec 20, 10:56 PM

পাংশায় রাতের অন্ধকারে অর্ধশত কাঁচাবাজার উচ্ছেদের চেষ্টা॥

পাংশায় রাতের অন্ধকারে অর্ধশত কাঁচাবাজার উচ্ছেদের চেষ্টা॥

নিউজ ডেস্কঃ রাজবাড়ীর পাংশা পৌরসভা এলাকায় রাতের অন্ধকারে অর্ধশতাধিক কাঁচাবাজার উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ মন্ডলের বিরুদ্ধে। উচ্ছেদের বিষয়কে কেন্দ্র করে পাংশা পৌরসভা এলাকায় গত শুক্রবার রাতে উত্তেজনার সৃষ্টি হয়। জানা যায় পাংশা পৌরসভায় কাঁচাবাজারে রাজবাড়ী জেলা পরিষদ ও উপজেলা পরিষদের জায়গা রয়েছে। কাঁচাবাজারের একটি জমি ক্রয়সূত্রে দাবি করেছেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ। বছরখানেক আগে তিনি জমি ক্রয় করলেও এখন পর্যন্ত খাজনা পরিশোধ করতে পারেননি। গত শুক্রবার রাত ৮টার দিকে তার কিছু লোক ব্যবসায়ীদের উচ্ছেদের চেষ্টা করেন। তখন দোকানদারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি জানার পর পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ, পাংশা মড়েল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মোহাম্মদ শাহদাত হোসেন ঘটনাস্থলে আসেন। সেখান থেকে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়রের মধ্যে তুমুল বাগবিতণ্ডা শুরু হয়। পরে দুই নেতার সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। বিষয়টি নিয়ে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যানের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। পাংশা উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার দাস বলেন উচ্ছেদের বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করেছিল। সেটি নিরসন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন