News71.com
 Bangladesh
 06 Dec 20, 10:55 PM
 260           
 0
 06 Dec 20, 10:55 PM

ভুটানের বাজারে ১০০ পণ্যে শুল্কমুক্ত সুবিধা পেলো বাংলাদেশ।।

ভুটানের বাজারে ১০০ পণ্যে শুল্কমুক্ত সুবিধা পেলো বাংলাদেশ।।

নিউজ ডেস্কঃ ভুটানের বাজারে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রী, কৃষিজাত পণ্য, প্রসাধনী সামগ্রী, শুঁটকি মাছ, কৃষিজাত পণ্য, চা, প্লাইউড, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যসহ মোট একশটি পণ্যের শুল্কমুক্ত সুবিধা পেলো বাংলাদেশ। ২০২৪ সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পরেও বাংলাদেশ এ সুবিধা পাবে। রোববার (৬ ডিসেম্বর) ভুটানের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সই হয়। ফরেন সার্ভিস একাডেমিতে চুক্তি সই অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি একথা জানান। এর আগে দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ) সই করে বাংলাদেশ ও ভুটান। নিজ নিজ দেশের পক্ষে চুক্তি সই করেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও ভুটানের অর্থ-বাণিজ্যমন্ত্রী লোকনাথ শর্মা। চুক্তি সই অনুষ্ঠানে গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুটান প্রান্ত থেকে দেশটির প্রধানমন্ত্রী লোটে শেরিং সংযুক্ত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন