News71.com
 Bangladesh
 06 Dec 20, 08:30 PM
 245           
 0
 06 Dec 20, 08:30 PM

মিরপুরে ময়লার স্তূপ থেকে মৃত নবজাতক উদ্ধার।।

মিরপুরে ময়লার স্তূপ থেকে মৃত নবজাতক উদ্ধার।।

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরের পল্লবীতে ময়লার স্তূপ থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনের ১৬ নম্বর রোড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। পল্লবী থানার উপ-পরির্দশক (এসআই) মিজানুর রহমান জানান, খবর পেয়ে সকালে মিরপুর ১১ নম্বর সেকশনের ১৬ নম্বর রোড এলাকায় ময়লার স্তূপ থেকে ওই মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন