News71.com
 Bangladesh
 06 Dec 20, 08:22 PM
 182           
 0
 06 Dec 20, 08:22 PM

দেশ সেরা ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের স্বীকৃতি পেলো ‘নগদ’।।

দেশ সেরা ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের স্বীকৃতি পেলো ‘নগদ’।।

নিউজ ডেস্কঃ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-কে ‘বেস্ট ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস অব ২০২০’ হিসেবে পুরস্কৃত করেছে ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিশ্বখ্যাত ম্যাগাজিন ‘বিজনেস ট্যাবলয়েড’। লন্ডন থেকে প্রকাশিত বিজনেস ট্যাবলয়েড প্রতি বছর আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন আর্থিক সংস্থার যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে পুরস্কৃত করে থাকে। নিখরচার এই পুরস্কার কোম্পানির আকার, অবস্থান এবং মালিকানা নির্বিশেষে বিশ্বের সমস্ত সংস্থার জন্য উন্মুক্ত। এক দল গবেষক ও ম্যাগাজিনটির সম্পাদকীয় দলের একটি কমিটি দ্বারা মূল্যায়িতি হয়ে পুরস্কারের জন্য যেকোনো কোম্পানি মনোনীত হতে পারে। মনোনয়নের ক্ষেত্রে বিভিন্ন মানদণ্ড যেমন উদ্ভাবন, কৃতিত্ব এবং অবদানকে গুরুত্ব দেওয়া হয়। বিজনেস ট্যাবলয়েডের এ স্বীকৃতি সম্পর্কে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘পুরস্কারটি পেয়ে অবশ্যই আমরা আনন্দিত। এ পুরস্কারকে প্রযুক্তি ব্যবহার করে দেশের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধির ক্ষেত্রে আমাদের বৃহত্তর উদ্যোগের স্বীকৃতি হিসেবে বিবেচনা করছি। এটাও আমাদের জন্য গর্বের যে বিজনেস ট্যাবলয়েডের মতো ব্যবসা-বাণিজ্য নির্ভর ম্যাগাজিন আমাদের সম্পর্কে খোঁজখরর করেছে এবং ‘নগদ’-কে বিজয়ীর তালিকায় রেখেছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন