
নিউজ ডেস্কঃ পুলিশ লাইনসহ সব থানা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক। রবিবার আরএমপি পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তিনি এই নির্দেশনা দেন। সভায় তিনি সভাপতিত্ব করেন। সভায় পুলিশ কমিশনার কনস্টবল থেকে শুরু করে ঊর্ধ্বতন অন্যান্য পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন আবেদন শোনেন এবং তা বিধি মোতাবেক দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন। তিনি করোনাভাইরাস পরিস্থিতিতেত সকলকে সচেতন থাকার পাশাপাশি পুলিশ লাইন্সসহ থানা চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন। কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রশাসন সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার সদর রশীদুল হাসান প্রমুখ। এ সভার আগে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক আরএমপি পুলিশ লাইন্স মাঠে গ্র্যান্ড মাষ্টার প্যারেডে সালাম গ্রহণ করেন।