
নিউজ ডেস্কঃ যারা ভাস্কর্য ভেঙেছে তাদের রাষ্ট্রদোহের মামলার অধীনে আনা যায় কিনা সে বিষয়ে বিবেচনা করতে জ্যেষ্ঠ আইনজীবীদের প্রতি অনুরোধ জানিয়েছেন যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। রোববার (০৬ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে সাধারণ আইনজীবীদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে তিনি এ অনুরোধ জানান।