News71.com
 Bangladesh
 06 Dec 20, 01:37 PM
 259           
 0
 06 Dec 20, 01:37 PM

সুপ্রিম কোর্টে আগুন।।

সুপ্রিম কোর্টে আগুন।।

নিউজ ডেস্কঃ কার্যক্রম চলাকালে সুপ্রিম কোর্টের ৪নং প্রশাসনিক ভবনের নিচতলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। তবে এটি বড় ধরনের কোনো আগুন নয়। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে বলে কোর্ট সূত্রে জানা যায়। এর আগে গত ১৬ নভেম্বর রাজধানীর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় পুড়ে ও পানিতে নষ্ট হয়ে যায় মামলার হাজার হাজার নথিপত্র।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন