
নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে আক্তার হোসেন বাপ্পী (৩৮) নামে এক ব্যক্তিকে প্যাথেডিনসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। শনিবার (০৫ ডিসেম্বর) রাতে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অ্যাডিশনাল ডিআইজি মো. কাইমুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার (৫ ডিসেম্বর) সকালে র্যাব-১০ এর একটি দল রাজধানীর ধলপুর কমিউনিটি সেন্টার এলাকায় অভিযান চালায়। অভিযানে ২১ পিস প্যাথিডিনসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক আক্তার হোসেন বাপ্পী পেশাদার প্যাথেডিন ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় প্যাথেডিন ব্যবসা চালিয়ে আসছিলেন। আসামির বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।