News71.com
 Bangladesh
 06 Dec 20, 12:52 PM
 279           
 0
 06 Dec 20, 12:52 PM

যৌতুকের জন্য স্ত্রীর গলায় ছুরি।। যুবক গ্রেফতার

যৌতুকের জন্য স্ত্রীর গলায় ছুরি।। যুবক গ্রেফতার

নিউজ ডেস্কঃ নগরের বাকলিয়ায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর গলাকেটে মৃত ভেবে পালিয়ে যাওয়া এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০৫ ডিসেম্বর) বাকলিয়া থানার রাহাত্তার পুল এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতার জুয়েল মিয়ার (২৪) বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রামে। তবে তিনি থাকেন নগরের বাকলিয়া বগারবিল শান্তি নগর এলাকায়। জুয়েল মিয়ার সাথে আট মাস আগে সৈয়দ শাহ এলাকার বাসিন্দা লাল মিয়ার মেয়ে লিপা বেগমের বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর থেকে জুয়েল তার শ্বশুরের কাছ থেকে টাকা এনে দেওয়ার জন্য লিপাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন। সম্প্রতি জুয়েল ৫০ হাজার টাকার জন্য পুনরায় নির্যাতন শুরু করলে গত ২৪ নভেম্বর লিপা সৈয়দ শাহ রোডে তার বাবার বাসায় চলে যান। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, শুক্রবার জুয়েল পকেটে ছুরি নিয়ে তার শ্বশুরের বাসায় গিয়ে লিপাকে টাকা নিয়ে দেওয়ার জন্য চাপ দেন। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী লিপা বেগমের গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করেন স্বামী জুয়েল মিয়া। এতে স্ত্রী মাটিতে লুটিয়ে পড়েন। স্ত্রী মারা গেছে ভেবে জুয়েল দ্রুত পালিয়ে যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন