News71.com
 Bangladesh
 06 Dec 20, 12:50 PM
 182           
 0
 06 Dec 20, 12:50 PM

ডিএমপির মাদক বিরোধী অভিযান॥ মাদকদ্রব্যসহ গ্রেফতার ৪৮

ডিএমপির মাদক বিরোধী অভিযান॥ মাদকদ্রব্যসহ গ্রেফতার ৪৮

নিউজ ডেস্কঃ রাজধানীতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে দুই হাজার ৭৮১ পিস ইয়াবা, ১৪৫.৫ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন, তিন কেজি ৫৭৫ গ্রাম গাঁজা, ২৫ বোতল ফেনসিডিল ও পাঁচ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা রুজু হয়েছে

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন