
নিউজ ডেস্কঃ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি পাচ্ছেন। পদোন্নতিপ্রাপ্তদের খসড়া তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউশি। এতে ৬ হাজারেরও বেশি সহকারী শিক্ষক প্রথম শ্রেণির নন-ক্যাডার শিক্ষক পদে পদোন্নতি পাচ্ছেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক গণমাধ্যমকে জানিয়েছেন জানান জাতির পিতার শতবর্ষে বিশাল পদোন্নতি বাস্তবায়ন করার চেষ্টা চলছে। এটি হবে মুজিবর্ষের বিরাট অর্জন। ইতোমধ্যে এ সংক্রান্ত কমিটি যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছে। এ বিষয়ে পরিচালক মাধ্যমিক অধ্যাপক মো. বেলাল হোসেন বলেছেন জাতির পিতার শতবর্ষে পদোন্নতি বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। আমরা কোনোভাবেই কালক্ষেপণ করতে চাই না। এরই মধ্যে আমাদের এ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছে। এর আগে গত ৩০ নভেম্বর সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির খসড়া তালিকা প্রকাশ করা হয়। ১ ডিসেম্বর অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় ৬ হাজার ১৫৫ জন সহকারী শিক্ষককে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি দেওয়ার কথা জানানো হয়।