News71.com
 Bangladesh
 05 Dec 20, 10:18 PM
 223           
 0
 05 Dec 20, 10:18 PM

দেশের ৪.৬৯ শতাংশ বাড়িতে রয়েছে কম্পিউটার।। সানেম

দেশের ৪.৬৯ শতাংশ বাড়িতে রয়েছে কম্পিউটার।। সানেম

নিউজ ডেস্কঃ শিক্ষার ক্ষেত্রে দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা করোনা ভাইরাসের সময়ে বঞ্চণার শিকার হচ্ছেন। করোনার আগে থেকেই শিক্ষা খাতে যে বৈষম্য বিদ্যমান ছিল। এ সময়ে তা আরও প্রকট আকার ধারণ করেছে। এক্ষেত্রে করোনার কারণে ‘লকডাউন জেনারেশন’ এর ক্ষেত্রে ‘ইন্টারজেনারেশনাল লার্নিং গ্যাপ’ সৃষ্টির আশঙ্কা রয়েছে। দেশের মাত্র ৪ দশমিক ৬৯ শতাংশ বাড়িতে (খানা বা হাউসহোল্ড) কম্পিউটার বা ল্যাপটপ সুবিধা রয়েছে, শহরাঞ্চলে এ হার ১২ দশমিক ৪৭ শতাংশ এবং গ্রামে ২ দশমিক ৮২ শতাংশ। অন্তত একবার কম্পিউটার ব্যবহার করেছেন এমন নারী জনগোষ্ঠীর হার ৪ শতাংশ, যা শহরাঞ্চলে ১০ শতাংশ এবং গ্রামে ২ শতাংশ। এ ক্ষেত্রে শিক্ষা খাতে জেন্ডার, অঞ্চল ও আয়ভেদে আগে থেকে বিদ্যমান বৈষম্য মহামারির কারণে আরও বাড়বে। এ ক্ষেত্রে আগামী পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে শিক্ষাতে বৈষম্য হ্রাস, শিক্ষার্থী ঝড়ে পড়ার কমানো, কারিগরী শিক্ষার গুরুত্ব বহুগুণে বাড়ানো, কারিকুলামের আধুনিকায়ন হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। শনিবার (৫ ডিসেম্বর) সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) এবং একশনএইড বাংলাদেশের যৌথ আয়োজনে “করোনা মহামারির প্রেক্ষাপটে পঞ্চবার্ষিক পরিকল্পনায় তরুণ ও জেন্ডার বিষয়ক এজেন্ডার প্রতিফলন” শীর্ষক ওয়েবিনারে গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন সানেমের জ্যৈষ্ঠ গবেষণা সহযোগী ইশরাত শারমীন। ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। একশনএইড বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবিরের সভাপতিত্বে ওয়েবিনারটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং সানেমের গবেষণা পরিচালক ড. সায়মা হক বিদিশা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন