
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ায় রাতের আঁধারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগ। কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের নেতৃত্বে শনিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি অনুষ্টিত হয়। মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বিক্ষোভ মিছিলের সমাপনী বক্তব্যে বলেন, ১৯৭১ এর মুক্তিযুদ্ধের অপশক্তিরা যেভাবে পরাজিত হয়েছিল বর্তমানে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রকারী মৌলবাদীরা একইভাবে পরাজিত হবে। বিক্ষোভ মিছিলে আরও বক্তব্য দেন কৃষক লীগের সহ-সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম, মোস্তফা কামাল চৌধুরী, মো. আবুল হোসেন, মাকসুদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, একেএম আজম খান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী জসিম উদ্দিন, নূরে আলম সিদ্দিকী হক, আইন বিষয়ক সম্পদাক অ্যাডভোকেট মো. জহির উদ্দিন লিমন, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-দপ্তর সম্পাদক শওকত হোসেন সানু, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ মো. মোশারফ হোসেন আলমগীর, রাশেদা চৌধুরী, ঢাকা মহানগর কৃষক লীগে সভাপতি আবদুস সালাম বাবু, ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক মো. হালিম খান প্রমুখ।