News71.com
 Bangladesh
 05 Dec 20, 05:50 PM
 255           
 0
 05 Dec 20, 05:50 PM

পৌর নির্বাচন।।ফরিদপুরে আ.লীগ-বিএনপি মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

পৌর নির্বাচন।।ফরিদপুরে আ.লীগ-বিএনপি মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

নিউজ ডেস্কঃ দীর্ঘ নয় বছর পর আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরিদপুর পৌরসভা নির্বাচন। অন্যান্যবারের তুলনায় এবারের নির্বাচনে যোগ হয়েছে ভিন্ন মাত্রা। এবার ২৭টি ওয়ার্ড নিয়ে বর্ধিত পৌরসভার নির্বাচন হতে যাচ্ছে। এর আগে ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভার সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করতে ৯টি ওয়ার্ড থেকে ২৭টি ওয়ার্ডে করা হয়। তবে সিটি করপোরেশন না হওয়াতে এবার বর্ধিত পৌরসভা হিসাবেই নির্বাচন হতে যাচ্ছে। সিটি করপোরেশন ঘোষণা না করে পৌরসভা নির্বাচন করায় হাইকোর্টে মামলা দায়ের করেন বর্ধিত পৌরসভার জনৈক ভোটার আতিয়ার রহমান। তার আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ৬ মাসের জন্য ভোট স্থগিত ঘোষণা করে। পরবর্তীতে ১ ডিসেম্বর মঙ্গলবার নির্বাচন কমিশন হাইকোর্টের চেম্বার জজ আদালতে নির্বাচন স্থগিতের বিরুদ্ধে আপিল করে। আপিলে হাইকোর্টের চেম্বার জজ আদালত হাইকোর্টের দেয়া নির্বাচন স্থগিতের আদেশটি ৮ সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করে। ফলে ১০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আর কোন বাধা নেই। নির্বাচনের তফশিল ঘোষণার পর থেকেই প্রচারণায় মাঠে নামেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও স্বতন্ত্র চারপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর কাউন্সিলর পদে ১৯৪ জন প্রার্থী ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৫২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন