News71.com
 Bangladesh
 05 Dec 20, 05:50 PM
 245           
 0
 05 Dec 20, 05:50 PM

বিমানযাত্রীদের করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলকের সিদ্ধান্ত কার্যকর।।

বিমানযাত্রীদের করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলকের সিদ্ধান্ত কার্যকর।।

নিউজ ডেস্কঃ আজ থেকে কার্যকর হলো বিদেশ ফেরত সব যাত্রীর করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত। যাত্রীরা এই উদ্যোগকে স্বাগত জানালেও জরুরি ভিত্তিতে সনদ পেতে এবং টিকিট কাটতে হওয়ায় বাড়তি বিমান ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ তাদের। শনিবার (৫ ডিসেম্বর) সকাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা চারটি ফ্লাইটের সব যাত্রী করোনা নেগেটিভ সনদ নিয়ে এসেছে। আগে এই সনদ বাধ্যতামূলক না থাকায় তথ্য গোপন করে করোনা পজিটিভ হয়েও অনেকে দেশে ফিরেছিলেন। সার্টিফিকেট ছাড়াই শুধু নভেম্বর মাসেই দেশে আসেন প্রায় ৪ হাজার যাত্রী। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সতকর্তামূলক ব্যবস্থা হিসেবে করোনা নেগেটিভ সনদ ছাড়া দেশে প্রবেশ নিষিদ্ধ করে ৩০ নভেম্বর সাকুর্লার জারি করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এদিকে, বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীরা জানিয়েছেন, জরুরি ভিত্তিতে সনদ পেতে তাদের কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে। একইসঙ্গে বিমানবন্দরে থার্মাল স্ক্যানারে স্বাস্থ্য পরীক্ষায় তদারকি বাড়ানোর দাবি তাদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন