News71.com
 Bangladesh
 05 Dec 20, 12:32 PM
 318           
 0
 05 Dec 20, 12:32 PM

বায়ুদূষণে আবারো শীর্ষে ঢাকা।।

বায়ুদূষণে আবারো শীর্ষে ঢাকা।।

নিউজ ডেস্কঃ ঢাকার বায়ুমান আবারও চরম অস্বাস্থ্যকর মাত্রায় পৌঁছেছে। মারাত্মক বায়ুদূষণের কারণে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শনিবার (৫ ডিসেম্বর) সকালে সবচেয়ে খারাপ অবস্থানে (শীর্ষে) রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার ভিউজ্যুয়ালের তথ্য অনুযায়ী সকাল থেকে ঢাকার বায়ুমান ছিল স্বাভাবিকের তুলনায় সাতগুণ বেশি দূষিত। অন্যদিকে বৈশ্বিক দূষিত শহরের তালিকায় এক নম্বরে ঢাকা এবং দুই নম্বরে অবস্থান করছে দিল্লী। তৃতীয় অবস্থানে আফগানিস্তানের রাজধানী কাবুল। ঢাকার প্রতি ঘনমিটার বাতাসে সুক্ষ ধূলিকণা ছিল ৩২৯.২ মাইক্রোগ্রাম। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়। একিউআই সূচকে ৫০ এর নিচে স্কোর থাকার অর্থ হলো বাতাসের মান ভালো। সূচকে ৫১ থেকে ১০০ স্কোরের মধ্যে থাকলে বাতাসের মান গ্রহণযোগ্য বলে ধরে নেয়া হয়। একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে সাধারণ নগরবাসী বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন। একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ হলে নগরবাসীর প্রত্যেকের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে, বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন। একিউআই স্কোর ৩০১ থেকে ৫০০ বা তারও বেশি হলে বাতাসের মান ঝুঁকিপূর্ণ মনে করা হয়। এসময় স্বাস্থ্য সতর্কতাসহ প্রত্যেক নগরবাসীর জন্য জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন