News71.com
 Bangladesh
 05 Dec 20, 12:31 PM
 248           
 0
 05 Dec 20, 12:31 PM

বিমানবন্দর রেলস্টেশনে যাত্রীদের মধ্যে পুলিশের মাস্ক বিতরণ।।

বিমানবন্দর রেলস্টেশনে যাত্রীদের মধ্যে পুলিশের মাস্ক বিতরণ।।

নিউজ ডেস্কঃ রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে যাত্রীদের মধ্যে মাস্ক বিতরণ করেছে বিমানবন্দর রেলওয়ে পুলিশ। এ বিষয় শুক্রবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁঁড়ির উপপরির্দশক (এসআই) মো. আমিনুল ইসলামের সঙ্গে কথা হয়। এসআই আমিনুল ইসলাম জানান, অনেক যাত্রীর মুখেই মাস্ক নেই। অনেককে আবার ঠিকভাবে মাস্ক পরছেন না। তাই যাত্রীদের সঠিকভাবে মাস্ক পরার জন্য অনুরোধ করা হয়। তাই করোনার সতর্কতার জন্য গত সাতদিন ধরে রেলস্টেশনে আগত যাত্রীদের মধ্যে মাস্ক বিতরণ করা হচ্ছে। তিনি আরও জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাত্রীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। এ কার্যক্রম অব্যাহত থাকবে। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্য়ন্ত পাঁচ শতাধিক যাত্রীর মধ্যে বিতরন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন