
নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীদের প্রতিহতের ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের ছাত্রলীগ নেতাকর্মীরা। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ধৃষ্টতামূলক বক্তব্যের প্রতিবাদে শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে মৌলবাদীদের বিরুদ্ধে মিরসরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেন উপজেলা ছাত্রলীগ নেতারা। তারা বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন নিয়ে চলমান সব ষড়যন্ত্র রুখে দেবে ছাত্রলীগ। বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ নামক রাষ্ট্র হতো না। বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন হবে। কেউ তাতে বাঁধা দিলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’ বিক্ষোভ মিছিলটি ছাত্রলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।