News71.com
 Bangladesh
 05 Dec 20, 10:32 AM
 276           
 0
 05 Dec 20, 10:32 AM

৯ কমিউনিটি সেন্টারে অভিযান।।মাস্ক না পরায় জরিমানা

৯ কমিউনিটি সেন্টারে অভিযান।।মাস্ক না পরায় জরিমানা

নিউজ ডেস্কঃ সামাজিক অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে চট্টগ্রামের ৯টি কমিউনিটি সেন্টারে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মুখে মাস্ক না পরায় ১৬ জনকে জরিমানা করা হয়। শুক্রবার (৪ ডিসেম্বর) নগরের কোতোয়ালী ও বাকলিয়া এলাকার এসব কমিউনিটি সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান। দুপুরে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, রীমা কমিউনিটি সেন্টার, প্রিয়া কমিউনিটি সেন্টার, রঙ্গম কমিউনিটি সেন্টার, ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টার, রাজবাড়ী কমিউনিটি সেন্টার, অনন্ত বিলাস, মেঘনা কমিউনিটি সেন্টার, হার্টস অফ চিটাগং কমিউনিটি সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। মাস্ক পরার জন্য সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও অভিযানে এসব কমিউনিটি সেন্টারে আসা অতিথিদের অনেককেই মাস্ক ছাড়া দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। মুখে মাস্ক না পরায় ১৬ জনকে ৩ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। কমিউনিটি সেন্টারের মালিকদের সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান জানান, অভিযানে অনেককেই মাস্ক ছাড়া সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে দেখেছি আমরা। মাস্ক থাকলেও অনেকে সেটি সঠিকভাবে পরিধান করেননি। নানা অজুহাতে মাস্ক না পরেই সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন অতিথিরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন