News71.com
 Bangladesh
 04 Dec 20, 10:17 PM
 304           
 0
 04 Dec 20, 10:17 PM

বায়তুল মোকাররমের সামনে থেকে ভাস্কর্যবিরোধী মিছিল॥ পুলিশের বাধা

বায়তুল মোকাররমের সামনে থেকে ভাস্কর্যবিরোধী মিছিল॥ পুলিশের বাধা

নিউজ ডেস্কঃ রাজধানীতে জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের সামনে থেকে ভাস্কর্যবিরোধী মিছিল বের করা হলে এতে বাধা দিয়েছে পুলিশ। পুলিশের লাঠিচার্জে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এখনও ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন আছে। মিছিলটি বায়তুল মোকাররম থেকে পল্টনের দিকে যাওয়ার সময় বাধা দেওয়া হয়। তখন পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেলও ছোড়া হয়। এ বিষয়ে মতিঝিল জোনের এডিসি এনামুল হক মিঠু বলেছেন রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ। আমরা আগে থেকে অ্যালার্ট ছিলাম। হঠাৎ করে একদল হুজুর বায়তুল মোকাররম থেকে শাহবাগের দিকে যাচ্ছিলেন। আমরা পল্টনে ব্যরিকেড দিয়েছিলাম। তারা সেটা ভেঙে ফেলে। এরপর আমরা তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি। মিছিল কারা আয়োজন করেছে তা এখনও জানা যায়নি বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন