News71.com
 Bangladesh
 04 Dec 20, 09:43 PM
 238           
 0
 04 Dec 20, 09:43 PM

চুয়াডাঙ্গায় নিখোঁজের ৫৬ দিন পর যুবকের কঙ্কাল উদ্ধার।।

চুয়াডাঙ্গায় নিখোঁজের ৫৬ দিন পর যুবকের কঙ্কাল উদ্ধার।।

নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজের ৫৬ দিন পর এক যুবকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে খাদিমপুর গ্রামের একটি পুকুরের কচুরিপানার নিচ থেকে এ কঙ্কাল উদ্ধার করা হয়। পুলিশ কঙ্কাল ও মাথার খুলি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত যুবকের নাম আলমগীর হোসেন (২২)। তিনি আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের কাতব আলি বিশ্বাসের ছেলে।জানা যায়, ২০২০ সালের ১০ অক্টোবর সন্ধ্যা থেকে আলমগীর হোসেন নিখোঁজ হয়। তার পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও কোথাও সন্ধান পায় না। পরে নিহতের পিতা এ ঘটনায় একই মাসের ২১ তারিখে আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।শুক্রবার সকালে গ্রামের লোকজন মাছ ধরার জন্য উজ্জল মোল্লার পুকুর থেকে কচুরিপানা পরিষ্কার করছিল। এ সময় একজনের হাতে আলমগীর পায়ের অংশ উঠে আসে।নিহতের পরিবার আলমগীরের পরনের প্যান্ট দেখে সনাক্ত করে। পরে বিষয়টি গ্রামে জানাজানি হলে পুলিশকে খবর দেয়। আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে এসে শুক্রবার দুপুরে নিহতের কঙ্কাল উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন