News71.com
 Bangladesh
 04 Dec 20, 09:42 PM
 236           
 0
 04 Dec 20, 09:42 PM

বয়স্কদের সাবধানে থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর।।

বয়স্কদের সাবধানে থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর।।

নিউজ ডেস্কঃ ভ্যাকসিন না আসা পর্যন্ত বয়স্কদের সাবধানে থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের বাডবাউর বৃহৎ আড়তের নতুন স্থানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এসময় তিনি বলেন, করোনায় যারা মারা গেছেন তার মধ্যে ৮০ থেকে ৯০ ভাগ বয়স্ক। তাই সকলকেই মাস্ক পরার জন্য আহবান জানান তিনি। তিনি আরও বলেন, সবজি উৎপাদনে বিশ্বের মধ্যে বাংলাদেশ চতুর্থ উল্লেখ করে কৃষকরা যাতে স্বাধীনভাবে তাদের উৎপাদিত সবজি বিপণন করতে পারে, সে জন্য প্রশাসনকে আড়তের কাঁচামাল বিপণনে সব দিকে সহায়তা করার নির্দেশ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন