News71.com
 Bangladesh
 04 Dec 20, 09:20 PM
 205           
 0
 04 Dec 20, 09:20 PM

রায়পুরায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু।।

রায়পুরায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু।।

নিউজ ডেস্কঃনরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে নজরুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (০৪ ডিসেম্বর) সকালে হাটুভাঙ্গা রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল নরসিংদীর শিবপুর উপজেলার খৈনকুড় এলাকার মৃত মোগল মিয়ার ছেলে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শাহ আলম মিয়া জানান, সকালে হাটুভাঙ্গা রেলক্রসিং পার হওয়ার সময় কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নজরুলের মৃত্যু হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন