News71.com
 Bangladesh
 04 Dec 20, 09:19 PM
 205           
 0
 04 Dec 20, 09:19 PM

পটুয়াখালীতে শনিবার থেকে করোনার অ্যান্টিজেন পরীক্ষা।।

পটুয়াখালীতে শনিবার থেকে করোনার অ্যান্টিজেন পরীক্ষা।।

নিউজ ডেস্কঃ কোভিড-১৯ পরিস্থিতির দ্বিতীয় টেউ মোকাবিলায় সরকারের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে শনিবার থেকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনার অ্যান্টিজেন পরীক্ষা শুরু হবে।শুক্রবার (০৪ ডিসেম্বর) সকালে এতথ্য নিশ্চিত করেন পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুর মতিন। এই পদ্ধতিতে একটি স্ট্রিপের মাধ্যমে রোগীর করোনা পরীক্ষা দ্রুততম সময়ে সম্পন্ন করে মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে করোনা পরীক্ষার ফলাফল পাবে পাওয়া যাবে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পরীক্ষার কীট পৌঁছেছে। অ্যান্টিজেন পরীক্ষা করার জন্য ইতোমধ্যে একজন ডাক্তার এ বিষয়ের ওপর প্রশিক্ষণ গ্রহণ করছেন। এন্টিজেন পরীক্ষা করার লক্ষ্যে একটি টিম গঠন করা হয়েছে তারা প্রশিক্ষিত ডাক্তারের কাছ থেকে দায়িত্ব বুঝে নিচ্ছেন। এই টেস্টের ফলে বরিশাল ও ঢাকার আরটিপিসিআর ল্যাবের ওপর থেকে চাপ অনেক কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন