News71.com
 Bangladesh
 04 Dec 20, 11:25 AM
 322           
 0
 04 Dec 20, 11:25 AM

প্রতি ১২ সেকেন্ডে দেশে ১টি সোশ্যাল মিডিয়া আইডি খোলা হয়।।

প্রতি ১২ সেকেন্ডে দেশে ১টি সোশ্যাল মিডিয়া আইডি খোলা হয়।।

নিউজ ডেস্কঃ দেশে প্রতি ১২ সেকেন্ডে একটি সোশ্যাল মিডিয়া আইডি বা অ্যাকাউন্ট খোলা করা হয়। ফেসবুক, টুইটার, হোয়াটস অ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রামের মতো প্ল্যাটফর্মগুলোতে এসব আইডি খোলা হয়। এমনটাই জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম।বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ‘আমরা মেয়েরা বলছি’ প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন এবং গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কার্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে সাইবার অপরাধ ও নিরাপত্তা নিয়ে বক্তব্য তুলে ধরেন এডিসি নাজমুল ইসলাম।ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘটিত অপরাধ নিয়ে নাজমুল ইসলাম বলেন, দেশে এখন প্রতি ১২ সেকেন্ডে একটি সোশ্যাল মিডিয়া আইডি বা একাউন্ট চালু হয়। ফেসবুক, টুইটার, হোয়াটস অ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, ইমো এর মতো প্ল্যাটফর্মগুলোতে আইডি খোলা হচ্ছে। এখন দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১০ কোটি। আর মোবাইল সিম ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৬ কোটি। তবে সূত্র হচ্ছে যেখানেই উন্নয়ন হবে সেখানেই বিচ্যুতি ঘটবে। ডিজিটাল মাধ্যমে সংঘটিত অপরাধের একটি বড় অংশ এখন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন