News71.com
 Bangladesh
 03 Dec 20, 06:47 PM
 156           
 0
 03 Dec 20, 06:47 PM

আইইবির সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের ঘোষণা।।

আইইবির সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের ঘোষণা।।

নিউজ ডেস্কঃ ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য শুধু একটি প্রতিকৃতি নয়, বরং এ ভাস্কর্য বাংলাদেশের প্রতিচ্ছবি।’ এ পরিপ্রেক্ষিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর সামনে বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য নির্মাণ করার ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাজধানী রমনায় আইইবি সদর দফতরের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটূক্তির প্রতিবাদে আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়। আইইবি, আইইবি ঢাকা কেন্দ্র এবং বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ (বিপিপি) এ মানববন্ধনের আয়োজন করে। এসময় বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে পাকিস্তানের হায়েনাদের কাছ থেকে আমাদের এ দেশ স্বাধীন হয়েছে। জাতির পিতার প্রতি অবমাননা করা মানে বাংলাদেশকে অবমাননা করা। বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সুতায় গাঁথা। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন পাকিস্তানের চেয়ে সব সূচকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই ভাস্কর্য নিয়ে একটি ইস্যু তৈরি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে মৌলবাদী গোষ্টী। যারা ১৯৭১ সালে ধর্মের অপব্যাখ্যা দিয়ে দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, আজ তারাই বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিরোধিতা করছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধিতা করার মাধ্যমে আবারও মৌলবাদী গোষ্টী দেশের স্বাধীনতার বিরোধিতা করছে। স্বাধীনতার ইতিহাসের স্বাক্ষী আইইবি। তাই আইইবির সামনে আমরা বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য নির্মাণ করবো।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন