News71.com
 Bangladesh
 03 Dec 20, 06:45 PM
 136           
 0
 03 Dec 20, 06:45 PM

হাকালুকিতে পাখি হত্যার দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড।।

হাকালুকিতে পাখি হত্যার দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড।।

নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের হাকালুকি হাওরে পরিযায়ী পাখি হত্যার অপরাধে দুই ব্যক্তিকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান রুহুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ইউএনও আল ইমরান বলেন, পরিযায়ী পাখি হত্যার বিষয়ে খবর পেয়ে আমরা বুধবার (২ ডিসেম্বর) রাতে জুড়ী উপজেলার হাকালুকি হাওরে অভিযান চালাই। অভিযানে পরিযায়ী পাখি হত্যার অপরাধে দুই ব্যক্তিকে বন্যপ্রাণী (সংরক্ষণ) আইন, ২০১২ এর আওতায় এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পরিযায়ী পাখি শিকারিদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন