News71.com
 Bangladesh
 03 Dec 20, 11:38 AM
 255           
 0
 03 Dec 20, 11:38 AM

পল্টন থেকে গাঁজাসহ তিন মাদককারবারি আটক।।

পল্টন থেকে গাঁজাসহ তিন মাদককারবারি আটক।।

নিউজ ডেস্কঃ রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার একটি দল। বুধবার (২ ডিসেম্বর) ডিএমপির ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. আবু আশরাফ সিদ্দিকী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২ ডিসেম্বর) পল্টন এলাকায় অভিযান চালিয়ে তিন মাদককারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক তিন মাদককারবারি হলেন- মো. জাকির হোসেন দোলন (২৮), মো. রনি মিয়া (২৩) ও মো. চঞ্চল হোসেন (২৪)। তারা কুষ্টিয়ার দৌলতপুরের সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।আটকদের বিরুদ্ধে পল্টন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান অতিরিক্ত উপ-কমিশনার মো. আবু আশরাফ সিদ্দিকী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন