News71.com
 Bangladesh
 02 Dec 20, 07:29 PM
 274           
 0
 02 Dec 20, 07:29 PM

৩০তম নিউইয়র্ক বাংলা বইমেলার আহ্বায়ক মুক্তিযোদ্ধা ড. নূরুননবী॥

৩০তম নিউইয়র্ক বাংলা বইমেলার আহ্বায়ক মুক্তিযোদ্ধা ড. নূরুননবী॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ‘৩০ তম নিউইয়র্ক বাংলা বইমেলা’র আহ্বায়ক হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন নবী। বিজয়ের মাস ডিসেম্বরের প্রথমদিন মঙ্গলবার রাতে বইমেলা কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ২০২১ সালে বাংলাদেশ তার প্রতিষ্ঠার ৫০-তম বার্ষিকীতে পদার্পন করবে। একই বছর নিউইয়র্কস্থ ‘মুক্তধারা ফাউন্ডেশন’ কর্তৃক আয়োজিত নিউইয়র্ক বাংলা বইমেলা তার ৩০ বর্ষপূর্তি উদযাপন করবে। এই উদযাপনের কেন্দ্রবিন্দুতে থাকবে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী। সম্প্রতি মুক্তধারা ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের এক সভায় বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত লেখক ড. নুরুন নবীকে ৩০-তম বইমেলার আহ্বায়ক হিসাবে নির্বাচিত করা হয়। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. নুরুননবী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়নে স্নাতক শেষ করে জাপানের কিয়ুশ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন ও পরে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে মলিকিউলার বায়োলজিতে পোস্ট ডক্টরাল গবেষণা করেন। কোলগেট টোটালের অন্যতম আবিষ্কারক ড. নুরুন নবী দীর্ঘদিন কোলগেট কোম্পানিতে কর্মরত ছিলেন। তাঁর রয়েছে ৫০টিরও বেশি পেটেন্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন