News71.com
 Bangladesh
 02 Dec 20, 07:28 PM
 202           
 0
 02 Dec 20, 07:28 PM

এ মাসেই শৈত্যপ্রবাহ-বৃষ্টিপাতের আভাস॥

এ মাসেই শৈত্যপ্রবাহ-বৃষ্টিপাতের আভাস॥

নিউজ ডেস্কঃ চলতি মাসেই শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। ডিসেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে, মাসের শেষের দিকে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ১ থেকে ২টি মৃদু ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস বা মাঝারি ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।এছাড়া বঙ্গোপসাগরে ১ থেকে ২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এটি বাংলাদেশ উপকূলে আসবে না। এদিকে গত অক্টোবর ও নভেম্বরেও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ছিল। অক্টোবরে গভীর নিম্নচাপে পরিণত হলেও তা ঘূর্ণিঝড়ে রূপ নেয়নি। নভেম্বরে ঘূর্ণিঝড়ে রূপ নিলেও তার প্রভাব বাংলাদেশের ওপর পড়েনি। ডিসেম্বরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও বলা হয়েছে এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। তবে গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন